May 27, 2026, 7:02 pm
শিরোনাম:
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শফি আলম তালুকদার সিরাজগঞ্জ শালুয়াভিটা কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় পাবনা বারের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ সকলকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্নীতলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক আব্দুল আজিজ ডিমলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ পুংঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান ইন্জিনিয়ার মেহেদী হাসান নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

পাবনা বারের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ সকলকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

রিপোর্টারের নাম

পাবনা বারের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ সকলকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

(পাবনা জেলা প্রতিনিধিঃ) পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে জন্মগ্রহণকারী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ পাবনা জেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি পাবনা জেলার বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সাহিত্য চর্চায়, সাংস্কৃতিক অঙ্গনে সময় অতিবাহিত করে আসছেন। তিনি পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্য হিসেবে বর্তমানে আইন ব্যবসায় দুঃখী দুঃস্থ অসহায় জন সাধারণ ভুক্তভোগীদের সহযোগিতা করে আসছেন। অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ আইন পেশায় প্রবেশের পুর্বে প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজে(আটলংকা, চাটমোহর, পাবনা) লেকচারার (সমাজবিজ্ঞান) হিসেবে শিক্ষকতাও করেন। গীতিকার ও নাট্যকার হিসেবেও এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।

মানবিক মুল্যবোধ ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠার প্রবল মানসিকতা নিয়ে আইনাঙ্গনে প্রবেশ করেন। তার সুদীর্ঘ দিনের লালিত বাসনা একজন সত্যিকারের মানবিক আইনজীবী হওয়া।

তিনি শৈশব থেকেই এলাকার জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সেবা মুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেই চলেছেন। এলাকার সাধারণ শ্রেনী পেশার মানুষের মধ্যে সাহিত্য সাংস্কৃতিকে চর্চিত ও লালনের নিমিত্তে গড়ে তুলেছেন মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী, প্রজন্ম বিতর্ক সংসদ, এলাকার স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেছেন ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়।

মানব সেবার ব্রত তার রক্তে মিশে আছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সাহিত্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে এলাকার মানুষের সাথে নিবিড় বন্ধন গড়ে তুলেছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাবনা জেলা তথা চাটমোহর উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রিয় ফৈলজানা ইউনিয়নের বাসিন্দাদের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিমিত্তে গড়ে তোলা প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে তাদের পাশে তাদের সাথে থাকার অভিপ্রায় মননে মানসে অনাদিকাল লালন করে আসছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারই ধারাবাহিকতা ও প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন ও এলাকার স্বার্থে নির্বাচন করা থেকে বিরত থাকেন এবং অপর প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ ফৈলজানা ইউনিয়ের সকল নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত পথ নির্বিশেষে সকল মানুষের ভোটারদের দোওয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন জনসাধারণ অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশকে অত্যন্ত ভালোবাসেন ও সমীহ, স্নেহ করেন বলে তিনি জানিয়েছেন। ফৈলজানা ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষদেরকে বিশেষ ভাবে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ লেখালেখিতে রয়েছে দারুন হাত। কবিতা প্রবন্ধ ছোট গল্প কলাম লেখালেখিতেও রয়েছে তার দখল। অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ এর উত্তরোত্তর সফলতা কামনা করছি Time tv পোর্টালের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST