October 12, 2026, 3:23 am
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম

নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে আল মামুন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান ওসি মো. জোবায়দুল আলম।

 

২১/০৮/২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST