September 19, 2026, 12:34 pm
শিরোনাম:
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার

নরসিংদীতে পুলিশের তৎপরতা: মাধবদীতে ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, মডেল থানায় ৮ কেজি গাঁজাসহ আটক ৩

রিপোর্টারের নাম

নরসিংদীতে পুলিশের তৎপরতা: মাধবদীতে ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, মডেল থানায় ৮ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার, ,

১জুলাই ২০২৬ইং ঘটনা-১: মামলা দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যেই এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী শিশু খাদিজা আক্তার একজন বাকপ্রতিবন্ধী এবং সে স্থানীয় মৃত আক্কেল আলীর কন্যা। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে মাধবদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি মোঃ আওলাদ হোসেন (২৭), পিতা: মৃত মোশারফ হোসেন, গ্রাম: ভরতের কান্দা, ইউনিয়ন: মহিষাসুরা, থানা: মাধবদী, জেলা: নরসিংদী।
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায় এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সুদক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাত্র ১ ঘণ্টার মধ্যেই আসামি মোঃ আওলাদ হোসেনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
ঘটনা: ২: নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে শহরের কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুল কাদের (২৮), পিতা- শহীদ মিয়া, সাং- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার বিরুদ্ধে এর আগে ৩টি মাদক মামলা রয়েছে।
২. মোছাঃ রেখা বেগম (৪০), স্বামী- জলিল মিয়া, সাং- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা রয়েছে।
৩. মোছাঃ কাজল বেগম (২৫), স্বামী- ইমন হোসেন, বর্তমান ঠিকানা- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (স্থায়ী ঠিকানা: মোস্তাইল, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া)। পূর্বে তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST