September 2, 2026, 8:59 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নওগাঁর ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

রিপোর্টারের নাম

নওগাঁর ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
মোঃ রাফি হোসেন | নওগাঁ জেলা প্রতিনিধি
আসন্ন ঈদ ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নওগাঁ জেলার ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের কাউন্টার, টিকিট বিক্রয় কার্যক্রম এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় টার্মিনালে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।
পুলিশ সুপার যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য, সরকার নির্ধারিত ভাড়া, পরিবহন সেবার মান এবং যাত্রাপথে সম্ভাব্য ভোগান্তি সম্পর্কে মতামত গ্রহণ করেন। বিশেষভাবে কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না, সে বিষয়েও তিনি সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে জানাতে আহ্বান জানান।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি পরিবহন মালিক, চালক, সুপারভাইজার ও কাউন্টার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার তালিকা কঠোরভাবে অনুসরণ এবং যাত্রীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি, অসদাচরণ বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিকে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নওগাঁ জেলা পুলিশের এ উদ্যোগে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীরা নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও ভোগান্তিমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশের এমন তদারকিকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST