ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার
মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমিতে অনধিকার প্রবেশ, ধান কেটে নেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ১৯ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের বাসিন্দা মো. মোখছেদ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার দৌলতপুর মৌজায় আরএস ২৪৮ ও ২১৭ নম্বর খতিয়ানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, ২০১৫ সালে দলিলমূলে জমিটি ক্রয় করে নামজারি ও খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জমিতে থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হামলার আশঙ্কা করছেন ভুক্তভোগী।
এ বিষয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী, এ বিষয়ে প্রশাসন জানায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।