October 21, 2026, 9:07 am
শিরোনাম:
গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন বিজয়নগরে মাদ্রাসার দপ্তরি কারাগারে বিজয়নগরের সাপুটিয়া বিলে মাছ লুটের অভিযোগ। ইজারাদারের দাবি, প্রতিবছর ১২ লাখ টাকা রাজস্ব দিয়েও লোকসানের মুখে পড়তে হচ্ছে ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

রিপোর্টারের নাম

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।
“সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই”— এই চিরন্তন আদর্শকে সামনে রেখে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামী ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা ক্লাব মিলনায়তনের ৫ম তলায় বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দ্য থিওসোফিক্যাল সোসাইটির প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ ফর বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন- আমেরিকা ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভ (URI)-এর বাংলাদেশ প্রতিনিধি, ধর্মতত্ত্ব গবেষক ও গ্রন্থকার ড. মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসী।
আয়োজকরা জানান, মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিক জাগরণ ও ধর্মীয় সম্প্রীতির আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে সোসাইটিটি দীর্ঘ ১৩৮ বছর ধরে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সোসাইটির সদস্য, শুভানুধ্যায়ী ও সুধীজন যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে আয়োজক কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST