September 2, 2026, 6:03 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন, গাজীপুর প্রতিনিধি।

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হহয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর বাস স্ট্যান্ড টার্মিনাল চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে বাসযোগে ও পায়ে হেঁটে খন্ঠ খন্ড শান্তিপূর্ণ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন। আনন্দ মিছিল ও র‍্যালিতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ও দলীয় বিভিন্ন স্লোগানে কালিয়াকৈর বাজার ও বাসস্ট্যান্ড চত্বর এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেনবিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ, বিএনপি নেতা হযরত আলী মিলন প্রমুখ। বিশাল বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজার রোড, ফুলবাড়িয়া রোড, বংশাই সেতু, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বাইপাস বাস স্ট্যান্ড, শ্রীফলতলী মোড় , ট্রাক স্ট্যান্ড হয়ে দীর্ঘ ৪ কিলোমিটার প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

মোঃ ইমরান হোসেন,
টাইম টিভি
মোবাইল :০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :০১.০৯.২০২৬ খ্রিঃ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST