September 6, 2026, 6:15 am
শিরোনাম:
বিজয়নগরের নাকের ডগায় মরণফাঁদ, ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের চলাচল কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস: সিরাজগঞ্জের গর্ব, অসহায় মানুষের আলোর দিশারী মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে গাজীপুরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা

মোঃ ইমরান হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন, ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বোয়ালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দীচালা গ্রামে গিয়ে রাধাবল্লভ ও অর্জুন মাল পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত ১১টার দিকে রাধাবল্লভ ও অর্জুন মাল-এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তারা অনেকটা অসহায় হয়ে পড়েন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার খবর পেয়ে হাসনাত মোহাম্মদ রায়হান তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের প্রয়োজনের কথা শোনেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় রায়হান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের দুর্দিনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় এবং আলহাজ্ব ভিপি ইব্রাহিম চেয়ারম্যানের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ ইমরান হোসেন,
মোবাইল :০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :০৪.০৯.২০২৬ খ্রিঃ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST