September 4, 2026, 9:21 am
শিরোনাম:
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি

রিপোর্টারের নাম

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়া এলাকায় গভীর রাতে সিসি ক্যামেরা ভাঙচুর, চুরি ও বসতভিটায় হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রুবেল মল্লিক, রোববার (৩মে) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী ফাল্গুনী দাশের দানপত্র সূত্রে প্রাপ্ত বসতভিটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাবুল কান্তি দাশ (৫৫) ও মামুনুর রশিদের (৪৪) সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার বর্ণনায় তিনি জানান, গত ১ মে দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ অভিযুক্তরা তাদের বাড়ির জমিতে স্থাপিত দুটি সিসি ক্যামেরার একটি চুরি করে নিয়ে যায় এবং অপরটি ভেঙে নষ্ট করে।

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী রুবেল মল্লিক আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই জমি জবর দখলের চেষ্টা করে আসছিল এবং এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে (এমআর মামলা নং-২৯০/২০২৬)। আদালতের নির্দেশে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলেও তা উপেক্ষা করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়া অভিযুক্তদের পক্ষ থেকে জমি ছেড়ে না দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুবেল মল্লিক।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST