May 22, 2026, 8:01 pm
শিরোনাম:
কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাহ আলীর মাজারে হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার র‍্যাপিড অভিযানে : দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন দাশমরিচ সবুজ মোড়ে রক্তাক্ত হামলা, জামায়াত নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন ভালুকায় দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ বিশ্বজয়ের স্বপ্নে চীনের পথে পাবনার রাফিয়া

কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
“ধর্ম যার যার, উৎসব সবার” এবং “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর মনোহরপুর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী ডি এন চ্যাটার্জী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ বসু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দুলাল নন্দী, মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি অমল দত্ত ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিংকু চন্দ, জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ তপন ভৌমিক, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, কুমিল্লা ব্রাহ্মণ সংসদ জেলা কমিটির সভাপতি চঞ্চল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু ও সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, জেলা কমিটির পূজা বিষয়ক সম্পাদক চন্দন চক্রবর্তী, মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধইর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ, দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ প্রাণকৃষ্ণ আচার্য্য, বরুড়া উপজেলার শাখার সদস্য সচিব রাজিব দত্ত, মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রামপ্রসাদ দেব, বুড়িচং উপজেলা শাখার প্রতিনিধি শম্ভু চৌধুরী, তিতাস উপজেলার শাখার সাধারণ সম্পাদক ডাঃ ননী চন্দ্র দেবনাথ, আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, দেবীদ্বার উপজেলার প্রতিনিধি জীবন দাস, আদর্শ সদর দক্ষিণ উপজেলার সভাপতি ড. কিরণ বৈদ্ব, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, লালমাই উপজেলা শাখার সভাপতি পুলিন ভৌমিক, চান্দিনা প্রেসক্লাব সভাপতি রনবীর ঘোষ কিংকর, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, নাঙ্গলকোট উপজেলা শাখার নেতা জীবন কৃষ্ণ গোস্বামী, মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র রায় ও হোমনা উপজেলা শাখার নেতা লায়ন চন্দন লাল রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার।
ওই অনুষ্ঠানের শুরুতে বেদপাঠ ও গীতা পাঠ করেন শ্রী বাসুদেব চক্রবর্তী।
ওই সভায় বক্তারা বলেন- আজকের এই বর্ধিত সভা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শুধু একটি ধর্মীয় সংগঠন নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বাংলাদেশ হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর এই চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন- বর্তমান সময়ে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সামাজিক অবক্ষয়, গুজব, সাম্প্রদায়িক অপশক্তি ও বিভেদ সৃষ্টিকারী অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধই হবে আগামী দিনের শক্তি। আসুন, বিগত দিনের সকল ভেদাভেদ, সংকীর্ণতা ও মতপার্থক্য ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক বাংলাদেশ গঠনে একযোগে কাজ করি। তারাও আরও বলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঠন করা হবে। জেলা কমিটিতে ত্যাগী ও পুরাতন নেতৃত্বের পাশাপাশি নতুন নেতৃত্ব রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST