এডভোকেট তাপস চন্দ্র সরকারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা
কুমিল্লা আদালত অঙ্গনের সুপরিচিত মুখ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাপস চন্দ্র সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। গত সোমবার থেকে তিনি কুমিল্লার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. অমৃতলাল দেবনাথের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এডভোকেট তাপস চন্দ্র সরকারের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া, প্রার্থনা ও আশীর্বাদ কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এই প্রত্যাশা ও প্রার্থনা রইল।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।