November 27, 2026, 1:35 pm
শিরোনাম:
বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম

বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার

ছাবেদুল সরকার পাবনা।

পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ ওসি মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে বিস্ফোরক ও মাদক মামলা সহ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে এসআই আরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদপুর থানার মামলা নং-৬, তারিখ-২২/১১/২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪ The Explosive Substance Act-1908 এর তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী রতনপুর গ্রামের আফসার সরদার এর ছেলে সুজন সরদার (৩৮)। রতনপুর ব্রীজ এলাকা থেকে সন্ধা ৭ টায় তাকে গ্রেফতার করেন।

নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় ও গাঁজা সেবনের সামগ্রী সহ গ্রেফতারকৃত পার-ফরিদপুর গ্রামের নজর আলীর ছেলে মোঃ সজীব রানা (৩০)। চাঁদপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আশিক (২৮) এই দুই জনকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদপুর, পাবনা এর নিকট উপস্থাপন করিলে – উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদপুর, পাবনা উভয়কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০/- ( পঞ্চাশ) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এবং ফরিদপুর থানার জিডি নং-১৬৩০, তারিখ-২৭/১১/২০২৬ ইং, ধারা-ফৌজদারি কার্যবিধি আইনের-১৫১ ধারায় গ্রেফতারকৃত মোঃ রিফাত হাসান@বাপ্পী (১৯) পিতা-মোঃ আঃ রউফ প্রামানিক, সাং-গোপালনগর কে গ্রেফতার করে এবং ০৪ জনকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।

এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ আইজিপি পদকপ্রাপ্ত ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী যেই হোক আইনের আওতায় আসতে হবে এবং আমাদের এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST