ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ
মোঃমকবুল হোসেন পাবনা ফরিদপর উপজেলা প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলায় হাঁস-মুরগি, গরু ও ছাগলের বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার হাংড়াগাড়ি এলাকার আল্লাহ আবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মাঝে বিনামূল্যে টিকা প্রদান এবং কৃমিনাশক বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ নুরুজ্জামান এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আলহাজ উদ্দিন।
এ কর্মসূচির মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণিসম্পদ পালনে খামারিদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি খামারিদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।