November 22, 2026, 8:57 pm
শিরোনাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রি দুই যুবকের কারাদণ্ড। নেত্রকোনার ঐতিহ্যের স্বাদ ‘হিদল’, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে চ্যাপা শুঁটকি পাবনায় তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রি দুই যুবকের কারাদণ্ড।

রিপোর্টারের নাম

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রি দুই যুবকের কারাদণ্ড।

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের আটক করে পরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এ দণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হলো মাঝিপাড়া এলাকার বাসিন্দা রিয়াদ (২৬) ও এনায়েত (৩২)। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দলের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানের সময় ট্যাপেন্টাডল সেবন ও বিক্রির অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান জোরদার থাকায় মাদক এবং নেশার বিস্তার অনেকটাই কমে এসেছে, আগামীতে আরো কমে যাবে। দেওয়ানগঞ্জকে আমরা খেলাধুলা এবং সুস্থ বিনোদনের জায়গায় হিসেবে গড়ে তুলতে চাই।

কাওছার আহমেদ,
জামালপুর।
২১.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST