November 21, 2026, 8:43 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার

রিপোর্টারের নাম

বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার

মোঃ সুজন আহমেদ | সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির কাছ থেকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

আব্দুল জলিল সরকার বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে তিনি সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।

মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আব্দুল জলিল সরকার জানান, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বাঙ্গালা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চান। দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন ও নেতাকর্মীদের সমর্থন পেলে সকলকে সঙ্গে নিয়ে বাঙ্গালা ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী ও আদর্শ সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

পরিশেষে তিনি বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST