November 22, 2026, 8:45 pm
শিরোনাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রি দুই যুবকের কারাদণ্ড। নেত্রকোনার ঐতিহ্যের স্বাদ ‘হিদল’, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে চ্যাপা শুঁটকি পাবনায় তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার

পাবনায় তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন

রিপোর্টারের নাম

পাবনায় তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে তারেক জিয়া পরিষদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিক ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বাদ আসর শহরের কাঁচারীপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার আগে মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তবো তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ সকির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। এছাড়াও তারেক জিয়া পরিষদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিলের পূর্বে একটি র‌্যালী বের করা হয়।
এসময় তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সহসভাপতি আকমল হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবীব বাদশা, অর্থ সম্পাদক খালেদ হাসান, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সহসভাপতি শেখ শফিউল আলম, সাধারণ সম্পাদক শেখ শফি, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন শামীম; চরতারাপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জামাল মৃধা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজমল শেখ, প্রচার সম্পাদক আকরাম শেখ, সাদুল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি আক্কাস খান, সহ-সভাপতি ইমরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক জিল্লাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST