November 21, 2026, 8:43 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন

মোঃ মাহবুব আলম
হাওরাঞ্চল প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর পশ্চিম হাটিতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে মা, বাবা ও দাদির ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। হামলায় মায়ের বাম হাতের হাড় ভেঙে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনানুগ শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হোসাইন এসব অভিযোগ তুলে ধরেন। তিনি দেওঘর পশ্চিম হাটি এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন জানান, তাঁর দাদা মৃত আব্দুল খালেকের রেখে যাওয়া জমি এখনো ওয়ারিশদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভাগ-বণ্টন হয়নি। জমির মাপজোখ ও ন্যায্য বণ্টন নিয়ে কথা বলাকে কেন্দ্র করে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়দের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

শাহাদাতের অভিযোগ, গত ১৩ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে জমি নিয়ে বিরোধের সময় তাঁর মা মোছা. তাজ বানু জমি সঠিকভাবে মাপজোখ ও ফয়সালা করে মাটি ফেলার কথা বলেন। এ সময় কবির মিয়ার মা উত্তেজিত হয়ে তাঁদের মারধর করার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়। পরে কবির মিয়া ও ওয়াসিম মিয়া তাঁর মায়ের ওপর হামলা করেন।

তিনি আরও অভিযোগ করেন, কবির মিয়া তাঁর মাকে ঘর থেকে চুল ধরে টেনে বাইরে নিয়ে আসেন এবং বাম হাতের কবজির কাছে পা দিয়ে আঘাত করেন। এতে তাঁর মায়ের বাম হাতের হাড় ভেঙে যায়। একই ঘটনাপ্রবাহে কামাল মিয়া তাঁর দাদিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মামলা করার বিষয়ে হুমকি দেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

শাহাদাত জানান, হামলার দিন তাঁর মায়ের বাম হাতের এক্স-রে করা হয়। অষ্টগ্রামের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে ‘Fracture of distal radius (Lt.)’ উল্লেখ রয়েছে বলে তিনি জানান। অর্থাৎ তাঁর মায়ের বাম হাতের রেডিয়াস হাড়ের নিচের অংশে ভাঙন দেখা গেছে।

এদিকে গত ১৮ নভেম্বর তাঁর বাবা মোঃ খোকন মিয়ার ওপর পুনরায় হামলার অভিযোগ করেন শাহাদাত। তাঁর দাবি, জামাল মিয়ার ছেলে কবির মিয়া ও ওয়াসিম মিয়া এবং মেয়ে আলমিন একত্রে তাঁর বাবাকে মারধর করেন। এ সময় বাবার মোবাইল ফোন ও ১২ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

শাহাদাতের ভাষ্য অনুযায়ী, ওই হামলার সময় অষ্টগ্রাম থানার একজন দারোগা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারধরের ঘটনা প্রত্যক্ষ করেন। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে ঝগড়া-মারামারি না করার বিষয়ে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয় এবং তাঁদের থানায় যোগাযোগ করতে বলা হয়।

তবে স্থানীয় কয়েকজন শালিশদার ও গণ্যমান্য ব্যক্তির আশ্বাসে তাঁরা শালিশে অংশ নেন। সেখানে নিরপেক্ষ বিচার হয়নি এবং তাঁর মায়ের ওপর হামলার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন শাহাদাত। তাঁর দাবি, পরিবারের পক্ষ থেকে শালিশের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি এবং কোনো আপসনামা বা সমঝোতার কাগজেও স্বাক্ষর করা হয়নি।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন তাঁর মা, বাবা ও দাদির ওপর সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দাদার রেখে যাওয়া জমির সঠিক মাপজোখ ও আইনানুগ ভাগ-বণ্টনের দাবি জানান।
তিনি বলেন, “আমরা কোনো অন্যায় দাবি করছি না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST