November 11, 2026, 1:32 pm
শিরোনাম:
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২.

রিপোর্টারের নাম

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২.

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

আটকৃতরা হলেন-আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের আমির হোসেনের ছেলে মোরসালিন (২২) ও আব্দুর রহমান রহিমের ছেলে রনি (২৮)

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এ সময় রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

এদিকে, ঘটনার পর মানুষের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ওজনরা দৌড়ে পালাতে দেখে তাদেরকে আটক করা হয়। পরে আরএনবি সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।

অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST