November 11, 2026, 1:14 pm
শিরোনাম:
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

রিপোর্টারের নাম

জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গ্রাম, হাটবাজার ও চায়ের আড্ডায় চলছে নানা আলোচনা ও পর্যালোচনা। এরই মধ্যে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারকে ঘিরে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা।

আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা।

সবুজ তালুকদার বলেন, এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাঙ্গালা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবুজ তালুকদারকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST