সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ
মোঃ জাহিদুল হক জাহিদ ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী সাধারণ জনগণের উপর সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
মিছিলটি ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও গণসংযোগে নেতৃত্ব দেন *সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত মোহাম্মদ ইমদাদুল হক ইমেজ মোঃ রেজাউল করিম কৃষকদল নেতা মিলন সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন আর সাধারণ জনগণের উপর কোনো ধরনের সহিংসতা ও নিপীড়ন করতে না পারে, সেজন্য আজকের এই প্রতিবাদ। আমরা চাই দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে আসুক।
তারা আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। কোনো প্রকার সন্ত্রাস ও চাঁদাবাজিকে বিএনপি প্রশ্রয় দেবে না।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পুরো কর্মসূচিতে খুনি হাসিনার বিচার চাই”, “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।