November 4, 2026, 6:58 pm
শিরোনাম:
ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি

ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার

রিপোর্টারের নাম

ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার

মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমিতে অনধিকার প্রবেশ, ধান কেটে নেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ১৯ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের বাসিন্দা মো. মোখছেদ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার দৌলতপুর মৌজায় আরএস ২৪৮ ও ২১৭ নম্বর খতিয়ানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, ২০১৫ সালে দলিলমূলে জমিটি ক্রয় করে নামজারি ও খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জমিতে থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হামলার আশঙ্কা করছেন ভুক্তভোগী।

এ বিষয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী, এ বিষয়ে প্রশাসন জানায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST