October 3, 2026, 6:33 am
শিরোনাম:
চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা জারি-সারি, লালন, ভাটিয়ালি ও ভান্ডারি গানে মুখর নান্দনিক পরিবেশ বিজয়নগরে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ । জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন। জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার।

জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রিপোর্টারের নাম

জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) পৃথক অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি চোরাই মোটরসাইকেল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শহরের বগাবাড়ি বোর্ডঘর এলাকার নিরব হোসেন, কাটরাবাড়ী এলাকার মাহফুজ আহমেদ, মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণ পাড়া এলাকার সবুজ ওরফে মুনসি, একই উপজেলার আবু বকর সিদ্দিক, শেরপুর জেলার কামারচর এলাকার ফারুক, শ্রীবরদী এলাকার সাদ্দাম হোসেন, বারার চর এলাকার রাজ্জাক, চর হাবর কদমতলী এলাকার আমির হোসেন, হালগড়া এলাকার রবিউল ইসলাম সোহাগ।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় ডিবি-১-এর এসআই মো: সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে জেলা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ১১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচাও একটি মারাত্মক অপরাধ। আমি সাধারণ মানুষকে কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি কেনার আহ্বান জানায়। চোর চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

কাওছার আহমেদ,
জামালপুর।
০১.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST