জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন।
কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।
জামালপুরে গভীর রাতে গরুর চিৎকার শুনে ঘুম ভেঙে উঠে দেখেন গোয়াল ঘরে আগুন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে মারাত্মক আহত হয়েছে। গোয়াল ঘর পুড়ে ছাই।
বুধবার গভীর রাতে পৌর এলাকার হাটচন্দ্রা পশ্চিম পাড়া আব্দুস ছালামের ছেলে সুজন মিয়ার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে গোয়াল ঘরে আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে আগুন দেখে দ্রুত নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি গরু আগুনে পুড়ে যায়। তাদের ধারনা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সুজন জানায়, প্রতিদিনের মতো তিনটি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে যান। হটাৎ রাত ২ টার দিকে গরুর চিৎকার শুনে ঘুম ভাঙ্গে তার। এ সময় থাকার ঘরের সাথে গোয়াল ঘরে আগুন দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
কাওছার আহমেদ,
জামালপুর।
০১.১০.২৬