আখাউড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার.
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ শরিফ ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৮ আগস্ট) আখাউড়া থানাধীন খারকোট মধ্যপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার শরিফ ভূইয়া উপজেলার খারকোট মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলী ভূঞার ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকোট মধ্যপাড়ায় শরিফ ভূইয়ার নিজ দখলীয় একতলা পাকা বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756