August 29, 2026, 5:25 am
শিরোনাম:
বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার রাঙ্গামাটির বিহারপুরে ছাত্র-যুব সমাজের সঙ্গে পিসিপি-যুব সমিতি-হিল উইমেন্স ফেডারেশনের মতবিনিময় কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনায় বোনের হাতে রাখি, ভালোবাসায় মুখর মহেশাঙ্গণ প্রয়াত বন্ধুকে ভুলেনি ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫ লিপি আক্তারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া, বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত বিজয়নগরে সাংবাদিকদের সঙ্গে শিক্ষক আলামিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়ানে চাকলা গ্রামে দূঃধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কার-নগদ অর্থ লুট; আহত গৃহকর্তা হাসপাতালে। কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৭ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাঙ্গামাটির বিহারপুরে ছাত্র-যুব সমাজের সঙ্গে পিসিপি-যুব সমিতি-হিল উইমেন্স ফেডারেশনের মতবিনিময়

রিপোর্টারের নাম

রাঙ্গামাটির বিহারপুরে ছাত্র-যুব সমাজের সঙ্গে পিসিপি-যুব সমিতি-হিল উইমেন্স ফেডারেশনের মতবিনিময়

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির জেলা সদরের বিহারপুর এলাকায় স্থানীয় ছাত্র-যুব সমাজের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিহারপুর এলাকার সামাজিক নিয়ম-শৃঙ্খলা, মাদকসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ছাত্র-যুব সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি ছাত্র-যুব সমাজের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা থেকে ছাত্র-যুব সমাজকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় পিসিপির শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির নেতৃবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি সদর থানা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্র-যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST