ফুটেজসহ
৩১ জুলাই ২০২৬
ঝালকাঠি, কাঠালিয়া
ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়,
মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
জাময়াতে ইসলামী ইসলামীক দল নয়,মাওলানা মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না। কথাগুলো বলেছেন,কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১( কাঠালয়া – রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
আজ সকালে কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইমাম,মোয়াজ্জিন, খাদেম ও উপজেলা ওলামা দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আরও বলেন,জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদি বলেছেন,”নবীরা নিষ্পাপ নন ” নির্বাচনের পূর্বে জাময়াত বলেছেন, তারা শরিয়া আইন কায়েম করবেন না। পোশাকের স্বাধীনতা চাওয়া নারীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন।এদের এমপি নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে।এরা কোনো ইসলামিক দল হতে পারে না।এদেরকে জনগণের প্রত্যাখ্যান করতে হবে।
উপজেলা ওলামা দলের আয়োজনে, ইমাম,মুয়াজ্জিন ও খতিবদের সমাবেশে সভাপতিত্ব করেন,উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামতুল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওলামা দল বরিশাল বিভাগীয় সদস্য সচিব,মুফতি গাজী রিয়াজুল ইসলাম,উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯