July 31, 2026, 9:38 pm
শিরোনাম:
ফুটেজসহ ৩১ জুলাই ২০২৬ ঝালকাঠি, কাঠালিয়া ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়, মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিআরটিসি বাস চাপাই প্রাণ গেল টেকনিক্যাল স্কুল কলেজের এক শিক্ষকের আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

ফুটেজসহ ৩১ জুলাই ২০২৬ ঝালকাঠি, কাঠালিয়া ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়, মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল

রিপোর্টারের নাম

ফুটেজসহ
৩১ জুলাই ২০২৬
ঝালকাঠি, কাঠালিয়া

ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়,
মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
জাময়াতে ইসলামী ইসলামীক দল নয়,মাওলানা মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না। কথাগুলো বলেছেন,কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১( কাঠালয়া – রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
আজ সকালে কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইমাম,মোয়াজ্জিন, খাদেম ও উপজেলা ওলামা দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আরও বলেন,জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদি বলেছেন,”নবীরা নিষ্পাপ নন ” নির্বাচনের পূর্বে জাময়াত বলেছেন, তারা শরিয়া আইন কায়েম করবেন না। পোশাকের স্বাধীনতা চাওয়া নারীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন।এদের এমপি নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে।এরা কোনো ইসলামিক দল হতে পারে না।এদেরকে জনগণের প্রত্যাখ্যান করতে হবে।
উপজেলা ওলামা দলের আয়োজনে, ইমাম,মুয়াজ্জিন ও খতিবদের সমাবেশে সভাপতিত্ব করেন,উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামতুল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওলামা দল বরিশাল বিভাগীয় সদস্য সচিব,মুফতি গাজী রিয়াজুল ইসলাম,উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST