September 21, 2026, 1:40 pm
শিরোনাম:
রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাই জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, আলামত উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক

রিপোর্টারের নাম

নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত ও ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে সাত্তার মমিয়ার ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৩ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসী রাজিব বর্মনের বাড়িতে হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় একই পরিবারের চারজন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগীরা নবীনগর থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST