June 2, 2026, 6:11 pm
শিরোনাম:
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু নেত্রকোনা পৌর শহরের নিজ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, ছেলে-স্বামী হাসপাতালে বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলে স্হান হলো ইয়াছমিন আরা বুরীর নওগাঁ শহরের তুলসীগঙ্গা ব্রিজ মোড়ে বাস-টমটম সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২ পূর্বঘোষিত স্থান পরিবর্তন করে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হবে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মামাত-ফুপাত তিন ভাইয়ের মৃত্যু ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক জরুরি প্রস্তুতিমূলক সভা আজ সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকসী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব চন্দন দাস।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গেলো ২৬ মে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি বিধায় আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা টাউনহল বীর চন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্ণারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং থিওসোফিক্যাল সোসাইটি বাংলাদেশ এর চিফ কনভেনার সুব্রত চৌধুরী।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে যথাক্রমে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটি পরিদর্শন, উদ্বোধনী সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST