July 19, 2026, 7:52 am
শিরোনাম:
উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন

রিপোর্টারের নাম

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) বাদ ফজর সকাল ৫টা ৩০ মিনিটে রামপাল উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এতিম ছাত্র ও অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাংবাদিকদের বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা,গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
তিনি আরও বলেন,
“জিয়াউর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ধর্মীয় ও সামাজিক এই কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, “এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST