October 15, 2026, 4:38 am
শিরোনাম:
শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ

রিপোর্টারের নাম

নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ

ঈশ্বরদী প্রতিনিধি: সুলতানা পারভিন মিষ্টি

নানা সংকটে বিপর্যস্ত পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি নিজেই এখন নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক সংকট, দীর্ঘদিন ধরে সিজারিয়ান কার্যক্রম বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব, ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইনের সংকটসহ বিভিন্ন সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এসব সংকট নিরসন করে সাধারণ মানুষের জরুরি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. কাবেরী শাহ বক্তব্য দেন। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সভায় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজন। হাসপাতালের বিদ্যমান সংকটগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর, সৌরবিদ্যুৎ বা আইপিএসের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা সিজারিয়ান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান নিয়োগ বা পদায়ন, ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইনের সংকট দূর করা, রোগীদের ওয়ার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST