November 21, 2026, 8:43 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাবেদুল সরকার পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ রমজান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কলেজের প্রভাষক মোঃ সাজেদুল করিম নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন গোলকাটা মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কুতুবউদ্দিন, ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী কমলেশ চন্দ্র, সাবেক শিক্ষক মোঃ আবদুল কাদের মাস্টার, সাবেক শিক্ষক মোঃ আনিসুর রহমান মাস্টার, ডেমরা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব ক্বারী মোঃ ইউসুফ আলী, ডেমরা কে.টি. দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ আবু তালেব এবং ডেমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মোঃ আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজন।

স্মরণসভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের শিক্ষা বিস্তারে অবদান ও তাঁর স্মৃতিচারণ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরহুম শামসুর রহমানের শিক্ষা বিস্তারের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্মরণসভা ও দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST