November 25, 2026, 2:00 pm
শিরোনাম:
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা। মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল, ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম

কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই

(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে আবুল কাশেম নামে এক শ্রমিকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে গেছে। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বাদে আমতৈল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত আবুল কাশেম পেশায় একজন ঠেলাগাড়িচালক। দিনমজুরির আয় দিয়েই তিনি পরিবার-পরিজন নিয়ে সংসার চালান। বুধবার সকালে গ্যাস সিলিন্ডার-সংক্রান্ত দুর্ঘটনা থেকে তাঁর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি পরিবারের সদস্যরা। একপর্যায়ে আগুনে পুরো বসতঘরটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, হাঁস-মুরগি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বল্প আয়ের একজন শ্রমিকের পক্ষে এ ক্ষতি কাটিয়ে উঠে নতুন করে ঘরসংসার গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোন বক্তব্য ও সরকারি সহায়তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST