November 25, 2026, 2:00 pm
শিরোনাম:
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা। মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল, ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা।

রিপোর্টারের নাম

বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা।

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে জামালপুরের বকশীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডিজেল ও পেট্রোল পরিমাপে কম দেওয়ার দায়ে তাঁদের এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওজন ও মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা এবং রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন জনস্বর্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৪.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST