November 23, 2026, 11:24 am
শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল

জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার

রিপোর্টারের নাম

জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার

জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা ২০২৪ সালের একটি মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি কালাই পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতার নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে কালাই থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও নাশকতা সংক্রান্ত একটি মামলার তদন্তে নাহিদ চৌধুরীর নাম উঠে আসে। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কালাই থানার মামলা নম্বর ৭(৯)/২০২৪, জিআর নম্বর ১৩৭/২০২৪।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় নাহিদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জাহিদুল ইসলাম (জাহিদ)
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST