November 21, 2026, 8:43 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

ফরিদপুরে আব্দুল হামিদ স্কুল এ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট, সেরা ১০ জন পাবেন বিশেষ পুরস্কার ও সনদ

রিপোর্টারের নাম

ফরিদপুরে আব্দুল হামিদ স্কুল এ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট, সেরা ১০ জন পাবেন বিশেষ পুরস্কার ও সনদ

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল হামিদ স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ পরীক্ষায় ফরিদপুর পৌরসভা ও আশপাশের এলাকার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ২০, ২১, ২৭ ও ২৮ তারিখে চারটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত ও সামাজিক বিজ্ঞান—পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করে মেধাতালিকার ভিত্তিতে সেরা ১০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
এ বিষয়ে আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবু বাসেদ বলেন, ফরিদপুর উপজেলায় আমরাই প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করেছি। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং ভালো ফলাফলে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST