November 19, 2026, 8:21 pm
শিরোনাম:
কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে কুমিল্লার ‘গৌরাঙ্গ কুঠিরে’ দামোদর ব্রত উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।। ভক্তদের মিলনমেলা পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ

কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে

রিপোর্টারের নাম

কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

কয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ আব্দুল আলী। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ বিষয়ে মোঃ আব্দুল আলী বলেন, বিএনপি থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে দলীয়ভাবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে তিনি কয়রা ইউনিয়নকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে চান তিনি।

তিনি আরও বলেন, কয়রা ইউনিয়নকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য দলীয় নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিতে চান।

মোঃ আব্দুল আলী জানান, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা পেলে কয়রা ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন।

সবশেষে কয়রা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST