November 25, 2026, 2:42 pm
শিরোনাম:
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা। মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল, ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনা পৌর শহরে আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী পৌর শহরের মালনী এলাকার বাদল চৌধুরী ও শিউলী রানী রায় দম্পতির একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বিজয় মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দীপ্তের মামা সুব্রত রায় টিটু জানান, বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে দীপ্ত একটি ভবনের দ্বিতীয় তলায় উঠেছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

১৬-০৭-২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST