August 5, 2026, 8:31 am
শিরোনাম:
পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক জামায়াতের নেতা নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সৌহার্দ্য, সংস্কৃতি ও ভালোবাসার অনন্য মিলনমেলা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সন্ত্রাসীদের পক্ষে মামলা পরিচালনা না করার আহ্বান এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার

রিপোর্টারের নাম

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিকুর রহমান উপজেলার কসবা ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে আতিকুর রহমান নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকালে পথচারীরা নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST