June 1, 2026, 5:17 pm
শিরোনাম:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন বীরগঞ্জে আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ত্রিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার কুমিল্লায় ঐক্য পরিষদের বর্ধিত সভা আগামিকাল মানবসেবার নীরব আলোকবর্তিকা ডাঃ নারায়ণ চন্দ্র পাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ শাহাদাত বার্ষিকী উদযাপন তম কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ(১৬) নামে এক নিখোঁজ পর্যটকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার(৩১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠে।

এর পূর্বে শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথ মধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসা সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম আহমেদ। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টা করেও তাকে পায়নি। ঘটনার ২৯ঘন্টা পর রবিবার বিকেলে পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা উদ্ধার করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যত্যা নিশ্চিত করেছেন। বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST