October 18, 2026, 12:01 am
শিরোনাম:
যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

রিপোর্টারের নাম

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে আদালত অঙ্গনের পুকুরে রুই, কারফিউসহ বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করে এর উদ্বোধন করেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
আদালত অঙ্গনের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুকুরের জলজ পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের নান্দনিক এ পুকুরে মাছের প্রাকৃতিক বিচরণ ও প্রজননের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন নিজ হাতে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপস্থিত বিচারক ও কর্মকর্তারা পুকুরের পরিবেশ ও সৌন্দর্য ঘুরে দেখেন।
আদালত অঙ্গনের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে জলাশয় ও সবুজ পরিবেশ সংরক্ষণের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব আদালত অঙ্গন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, জলাশয় সংরক্ষণ ও সেখানে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলে একদিকে যেমন পুকুরের জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে আদালত অঙ্গনের প্রাকৃতিক সৌন্দর্যও আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও এটি সহায়ক হবে।
এ সময় উপস্থিত বিচারক ও কর্মকর্তারা আদালত অঙ্গনের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পুকুরের পানির স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও সংশ্লিষ্টরা জানান।
মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST