September 30, 2026, 3:12 pm
শিরোনাম:
ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড. ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ ভ্রমণের গল্পে মুখর জোড়া শালিক সাহিত্য আড্ডার ১১১তম পর্ব বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লায় ভ্রমণ সাহিত্যের আবেগঘন আসর পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান

রিপোর্টারের নাম

ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান

মোঃ ছাবেদুল সরকার
পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

এর আগে নুসরাত জাহান রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় কর্মরত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তার নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা।

দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভূমি অফিসের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান। ভূমি সেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা মনে করছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ফলে উপজেলার ভূমি অফিসের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ও সাধারণ মানুষের বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন নবাগত এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST