June 25, 2026, 2:00 pm
শিরোনাম:
শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন ফুফাতো ভাই তোতা মিয়া লামা, সরই ইউনিয়নে গাছ থেকে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু অপরাধ দমনে কঠোর অবস্থান: রানীনগর আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার রামপাল সরকারি কলেজে এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাফর ইকবাল ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্পে মেশিন বিতরণ “সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

অপরাধ দমনে কঠোর অবস্থান: রানীনগর আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার

রিপোর্টারের নাম

অপরাধ দমনে কঠোর অবস্থান: রানীনগর আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি দায়িত্বপালনে পেশাদারিত্ব, সতর্কতা ও সর্বোচ্চ নিষ্ঠা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একই সফরে পুলিশ সুপার আকস্মিকভাবে রাণীনগর থানার আওতাধীন একঢালা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি ব্যবস্থাপনা এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে নওগাঁ জেলায় রাত্রীকালীন টহল, বিশেষ অভিযান এবং মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST