বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে গাঁজা,সহ ২ ব্যবসায়ী গ্রেফতার
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকার আটক করে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শামীম আহমেদ মোরশেদ এবং একই এলাকার ফারুক মিয়ার ছেলে মো. শামীম।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01417490756