May 19, 2026, 6:49 am
শিরোনাম:
সিরাজগঞ্জ তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জামায়াত কর্মীর পরকীয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন লালপুর থানা পুলিশের এএসআই রায়হান ফেরদৌস ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত খান মরিচ ইউনিয়নের দাসমরিজ গ্রামের জামাত কর্মী পরকীয়ায় আটক ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নওগাঁর নজিপুর ও পত্নীতলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জ তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রিপোর্টারঃ মোঃ ইয়াছিন আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন খারিজ ও ভূমি সংক্রান্ত কাজে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, খারিজ প্রতি প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ভূমি অফিসের নায়েবের সাথে কথা বলতে গেলে তিনি জানান, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, “বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে এসিল্যান্ড মহোদয়কে অবগত করা হয়েছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST