August 4, 2026, 9:53 am
শিরোনাম:
জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম দুর্ভোগ — ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, অচল জেনারেটর! বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

রিপোর্টারের নাম

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত অভিযুক্ত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর এলাকার লিটনের ছেলে ও দুধ ব্যবসায়ী।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার একটি এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তার ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন ।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এর ধারাবাহিকতায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভিটেরিনারী সার্জন শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া থানার এস আই মোস্তাফিজুর রহমান সহসঙ্গীয় ফোর্স ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST