সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ
মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২১৭) নির্বাচনে সড়ক সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন উদীয়মান শ্রমিক নেতা মো: আসলাম হোসেন ড্রাইভার। নির্বাচনে তিনি ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে সড়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে. এরই ধারাবাহিকতায় সাধারণ শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মো: আসলাম হোসেন ড্রাইভার।
প্রচারণাকালে প্রার্থী মো: আসলাম হোসেন ড্রাইভার সাধারণ শ্রমিকদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।
তিনি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সেবা করার সুযোগ পেলেই তিনি নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাবেন।
এ সময় স্থানীয় মোটর শ্রমিক ও বিভিন্ন স্তরের কর্মীরা তার পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও গণসংযোগে অংশ নেন।‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠা এসব আয়োজনে সাধারণ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আসন্ন নির্বাচনে ‘উড়োজাহাজ’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সকল ভোটারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।