November 9, 2026, 4:24 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ফরিদপুর পৃথক পৃথক অভিযানে সিআর মামলাসহ ৭ জন গ্রেফতার ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার গাজীপুরে এপেক্স ফুট ওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি, দুই দিনের ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ

সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

রিপোর্টারের নাম

সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ প্রেসক্লাবের চার সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর উপজেলা শাখার সভাপতি নিহারেন্দু চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দপ্তর সম্পাদক কাজী আরিফ এবং সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রওনক খান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের টেঙ্কেরপাড়ে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST