November 25, 2026, 2:18 pm
শিরোনাম:
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা। মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল, ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল,

রিপোর্টারের নাম

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল,

নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার জন্য ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড চালু করেছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিটি রুটের যানবাহন সহজে শনাক্ত করতে চালু করা হয়েছে পৃথক রঙের স্টিকার ব্যবস্থা। স্ট্যান্ডগুলোতে স্থাপন করা হয়েছে সাইনবোর্ড।আজ
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ নতুন ব্যবস্থার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমেনা খাতুন।
পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ছয়টি স্ট্যান্ডের মধ্যে রয়েছে—থানার পূর্ব পাশে সার্কেল অফিসের মোড়, যেখান থেকে তেঁতুলিয়া ও গাগলাজুর এলাকার অটোরিকশা চলাচল করবে। দৌলতপুর গোরস্থান মোড় থেকে চলবে ধর্মপাশাগামী অটোরিকশা। মাইলোড়া খেলার মাঠ মোড় থেকে মাঘান, আদর্শনগরসহ আশপাশের এলাকার অটোরিকশা চলাচল করবে।
এ ছাড়া সৈয়দবাড়ি মোড় থেকে পাবই, সমাজ ও সহিলদেও এলাকার অটোরিকশা চলবে। নওহাল বাসস্ট্যান্ড মোড় নির্ধারণ করা হয়েছে বারহাট্টাগামী অটোরিকশার জন্য। অন্যদিকে নওহাল শিশুপার্কগামী সড়কের স্ট্যান্ড থেকে নেত্রকোনা ও ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশা চলাচল করবে।
পৌরশহরের অভ্যন্তরে চলাচলের জন্যও থাকবে পৃথক স্টিকারযুক্ত অনুমোদিত অটোরিকশা। ফলে রুটভিত্তিক রঙের স্টিকার দেখে সহজেই নির্ধারণ করা যাবে কোন যানবাহন কোন গন্তব্যের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর জামায়াতের আমীর রফিক আহমেদ রাসেল, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দোহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া শামীম, সাধারণ সম্পাদক বারিন কার্নায়েন এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট চালু করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। এ ব্যবস্থা কার্যকর করতে অটোরিকশাচালক, যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। চালকদের নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও গাড়ি না দাঁড় করানোর আহ্বান জানান তাঁরা।
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ সময়োপযোগী। এটি সফল করতে চালক, যাত্রী ও সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা দাঁড় করানো যাবে না। সবাই নিয়ম মেনে চললে শহরে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরশহরে যানজট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে যত্রতত্র অটোরিকশা দাঁড় করানো এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সমস্যা নিরসনে ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট নির্ধারণের পাশাপাশি রুটভিত্তিক আলাদা রঙের স্টিকার চালু করা হয়েছে। চালকেরা নিয়ম মেনে চললে যানজট অনেকটাই কমে আসবে। তবে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ পরিবহন ব্যবস্থাপনা নিয়মিত তদারকির আওতায় রাখা হলে মোহনগঞ্জ পৌরশহরে যানজট কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে। তবে উদ্যোগটির কার্যকারিতা নির্ভর করবে নির্ধারিত নিয়ম বাস্তবায়ন ও নিয়মিত নজরদারির ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST