August 4, 2026, 4:17 am
শিরোনাম:
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১ ​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় নিরলস পথচলা; অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাচ্ছেন হাসি নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার-ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্নবাসনের আর্জি স্থানিয় এমপি-চেয়ারম্যানের কাছে কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা

ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি

রিপোর্টারের নাম

ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের পাশে দাঁড়াতে এবং শ্রম সংকট মোকাবেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ মেজবাহউদ্দিন মাসুদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ নিজ হাতে ধান কেটে কৃষকদের সহায়তা করেন এবং বলেন, কৃষকদের যেকোনো সংকটে কৃষক দল সবসময় পাশে থাকবে। তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষক দলের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST